আশঙ্কজনক অবস্থায় তাকে রোববার রাত ১১টার দিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রেমে বিরোধের জেরে ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশের ঊর্ধ্বতন মহল।
পুলিশ জানায়, মাদারীপুর সদর থানায় কর্মরত পিএসআই অনিমা বাড়ৈ রোববার রাত সাড়ে ১০টার দিকে থানা থেকে পুলিশ লাইন্সের দিকে যাচ্ছিলেন।
এ সময় লেকেরপাড়ে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গেলে অনিমা বাড়ৈর পথরোধ করে তার গলায় ও হাতে ছুরি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে অজ্ঞাত এক ব্যক্তি।
পরে অবস্থার অবনতি হলে রাতেই তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা জানান, ঘটনাটি পূর্ব পরিকল্পিত বলে ধারণা করা হচ্ছে।
আহত অনিমা বাড়ৈর সঙ্গে রনবীর নামে এক ছেলের প্রেমঘটিত বিরোধের জেরে ঘটনা ঘটতে পারে।
ঘটনাস্থল থেকে ছুরি ও স্যান্ডেল উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
অনিমা সুস্থ হলে আসল ঘটনা জানা যাবে।