• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কালীবাড়ি মন্দির কমিটি-সনাতন যুব সংঘের উদ্যোগে ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৬, ২০২০, ১৭:০৯ অপরাহ্ণ
কালীবাড়ি মন্দির কমিটি-সনাতন যুব সংঘের উদ্যোগে ত্রাণ বিতরণ
চিকনিকান্দি বন্দর সর্বজনীন কালীবাড়ি মন্দির কমিটি এবং সনাতন যুব সংঘের যৌথ উদ্যোগে কর্মহীন হতদরিদ্র মানুষের মধ্যে ত্রাণ বিতরণ।
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের সর্বজনীন মন্দির কমিটি এবং সনাতন যুব সংঘের উদ্যোগে ২৫০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।
আজ বেলা ১১.৩০ মিনিটের সময় চিকনিকান্দির ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ ত্রাণ বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন।
মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী অজিত কুমার কুন্ডু জানান, নিম্নআয়ের মানুষের দুরবস্থার কথা
ভেবে তিন কেজি চাল,১কেজি ডাল,২ কেজি আলু,হাফ লিটার সয়াবিন তেল,এক প্যাকেট লবন,১টি সবান বিতরণ করেন।
এ সময় চিকনিকান্দি বন্দর সর্বজনীন কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি শ্রী কালাচাদ কুন্ডু, সাধারন সম্পাদক যুগল দেবনাথ এবং সনাতন যুব সেবা সংঘের সভাপতি শ্রী বিবেকানন্দ দেবনাথ সহ অন্যান্য সদস্যরা  উপস্থিত ছিলেন।