• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে পরীক্ষামুলক করোনা পরীক্ষার ল্যাব চালু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৮, ২০২০, ১২:১৮ অপরাহ্ণ
বরিশালে পরীক্ষামুলক করোনা পরীক্ষার ল্যাব চালু

বরিশাল ব্যুরো
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে করোনা পরীক্ষার আরটি-পিসিআর ল্যাব পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।

তবে আনুষ্ঠানিকভাবে এই ল্যাবে আগামী সপ্তাহে পরীক্ষা শুরু করা যাবে বলে জানিয়েছেন হাসপাতাল ও কলেজ প্রশাসন।

বুধবার ল্যাকের চিকিৎসক ও ল্যাব টেকনিশিয়ানদের প্রশিক্ষনের পাশাপাশি প্রথম দিন পরীক্ষামূলকভাবে ১ জন সন্দেহভাজন করোনা রোগীর নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা ল্যাবের কার্যক্রম শুরুর কথা জানিয়েছেন সংশিøস্টরা।

বেলা ১১ টায় শের-ই বাংলা মেডিকেল কলেজের দ্বিতীয় তলার মাইক্রোবায়োলজি বিভাগের দ্বিতীয় তলায় দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে আরটি-করোনা ল্যাবের কার্যক্রম শুরু হয়।

বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম দোয়া-মোনাজাতে অংশগ্রহন করেন।


এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, বুধবার থেকে এই ল্যাবে অদক্ষ টেকনোলজিষ্টদের প্রশিক্ষন ও করোনা ভাইরাস পরীক্ষা কার্যক্রম একইসাথে শুরু হয়েছে।

আপাতত ধীর গতিতে পরীক্ষা শুরু হলেও পরবর্তীতে টেকনোলজিস্টরা দক্ষ হলে প্রতিদিন ৯৪ জন রোগীর নমূনা পরীক্ষা করা যাবে।

বর্তমানে প্রশিক্ষণের জন্য ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ মেডিকেল টেকনোলজিষ্টগন শের-ই বাংলা মেডিকেল কলেজের টেকনোলজিস্টদের করোনা বিষয়ে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষন দিচ্ছে।

বরিশালে করোনা ল্যাব চালু হওয়ায় প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রীকে ধন্যবাদ জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী।

তবে এই ল্যাবে যাতে দীর্ঘমেয়াদে করোনা পরীক্ষা করার প্রয়োজন না হয় সবার কাছে সেই দোয়া কামনা করেন তিনি।


মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. অসীত ভূষন দাস বলেন, আপাতত বরিশালের টেকনোলিজিস্টদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন শুরু হয়েছে।

একই সাথে সুস্থ্য মানুষের এবং শের-ই বাংলা মেডিকেলে ভর্তি থাকা সন্দেহভাজন করোনা রোগীদের নমূনা পরীক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা বলেন মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. অসীত ভূষন দাস।

বরিশালের করোনা ল্যাবে ৩জন চিকিৎসক এবং ৫জন মেডিকেল টেকনোলজিস্ট রয়েছেন।

এদেরকে ঢাকা থেকে আসা বিশেষজ্ঞরা করোনা পরীক্ষা বিষয়ে প্রশিক্ষন দিচ্ছেন।

এক সপ্তাহ প্রশিক্ষন শেষে ঢাকা থেকে আসা বিশেষজ্ঞরা চলে যাবেন বলে জানান মেডিকেল কলেজ অধ্যক্ষ। ##