- ফাদার অনল টেরেন্স ডি’কস্তা সিএসসি
সবাইকে বরিশাল কাথলিক ডাইওসিসের সামাজিক যোগাযোগ কমিশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসকে অনেক আগেই মহামারী হিসেবে ঘোষণা দিয়েছে।
সারা পৃথিবীর প্রচুর মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে।
বাংলাদেশের অবস্থা ভয়াবহ হওয়ার অনেকেই আশংকা করছে।
নিশ্চয় ইতোমধ্যে সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কোভিড-১৯ সংক্রান্ত সমস্ত তথ্য সম্পর্কে আপনি অবগত আছেন।
এই মুহূর্তে আমাদের প্রার্থনা ও ব্যক্তিগত সচেতনতা ছাড়া আর কিছুই করার নেই।
তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশ সরকারের নির্দেশিত আইন মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করছি।
সবাইকে নিজ নিজ বাড়ীতে/ঘরে অবস্থান (লকডাউন) করার জন্য আহ্বান করছি।
দয়া করে ঘরের বাহিরে, বাজারে, চায়ের দোকানে, এবাড়ি-ওবাড়ি যাবেন না।
কোন প্রকার উৎসব, পার্টি, নিমন্ত্রণ, সভা, সমিতি করবেন না।
বাহির থেকে কাউকে এ মুহূর্তে নিজ বাড়ীতে আসতে সুযোগ দিবেন না।
অন্যকে স্পর্শ করবেন না, সামাজিক দূরত্ব বজায় রাখবেন, বারে বারে সাবান দিয়ে ভালমত হাত ধুবেন।
একান্ত বাহিরে যেতে হলে মাস্ক ব্যবহার করবেন আর বাড়ীতে ফিরে কোন কিছু ধরার পূর্বে ভালমত সাবান দিয়ে হাত ধুবেন।
মনে রাখবেন যে কারও একজনের অসাবধানতার মধ্যদিয়ে গোটা পরিবারের মৃত্যু হতে পারে।
এ মুহূর্তে আপনজন কেউ অসুস্থ হলে দেখতে যেতে পারবেন না।
এমনকি মারা গেলেও মাটি দিতে পারবেন না।
দূর থেকে শুধু চোখের জল ফেলা ছাড়া পরস্পরের জন্য কিছু করতে পারবেন না।
তাই আসুন পরস্পরের জন্য প্রার্থনা করি ও নিজে সাবধানতা অবলম্বন করি।
-সমন্বয়কারী
সামাজিক যোগাযোগ কমিশন
বরিশাল কাথলিক ডাইওসিস