বরিশাল ব্যুরো
বরিশালের সবগুলো সীমান্ত সিল করে দিয়েছেন জেলা প্রশাসন।
এতে করে বরিশাল জেলায় বাইর থেকে মানুষ প্রবেশ করতে পারবে না।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জেলা প্রশাসক এস এম অজিয়ার রহমান।
মঙ্গলবার সকাল ১০টায় তিনি এ নিষেধাজ্ঞ জারি করেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবত থাকবে।
বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়ার রহমান বলেন, বরিশালবাসীকে নিরাপদে রাখতে কঠোর হতে বাধ্য হলাম।
সরকারি নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
বরিশালে বাইর থেকে যাতে কেউ প্রবেশ করতে না পারে সে জন্য জেলার প্রবেশদ্বারগুলোতে নিরাপত্তাচৌকি স্থাপন করা হবে।
পাশাপাশি অপ্রয়োজনে যাতে কেউ ঘর থেকে বাইরে বের না হয় জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ##