• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় করোনা সন্দেহে এক ব্যক্তির নমুনা শেবাচিমে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১০, ২০২০, ১৩:০৬ অপরাহ্ণ
বানারীপাড়ায় করোনা সন্দেহে এক ব্যক্তির নমুনা শেবাচিমে প্রেরণ

জি.এম রিপন,বানারীপাড়া

স্বর্দ্বি-কাসি ও জ¦র নিয়ে বানারীপাড়ায় চিকিৎসা নিতে আসা উজিরপুরের গুঠিয়া এলাকার আব্দুল হালিম নামের এক রোগীকে করোনা সন্দেহে নমূনা সংগ্রহ করে টেষ্টে পাঠিয়েছে ডাক্তার।

বৃহস্পতিবার বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. কবির হাসান ওই রোগীর এ নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠিয়ে দেন।

এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.কবির হাসান বলেন, গুঠিয়া এলাকাটি উজিরপুর উপজেলার মধ্যে হলেও সেখানকার রোগীরা বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে কাছা-কাছি হওয়ায় আমাদের কাছে চলে আসেন।

তিনি জানান, বৃহস্পতিবার গুঠিয়া এলাকার আব্দুল হালিম (৫৭) নামের এক রোগী স্বর্দ্বি-কাসি ও জর নিয়ে তার কাছে চিকিৎসা নিতে আসেন।

এসময় তিনি ওই রোগীকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পাশাপাশি করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠিয়ে দেন।

সেখানের ল্যাবে অথবা ঢাকার ল্যাবে ওই নমুনা পরীক্ষার পর তার করোনা হয়েছে কিনা রিপোর্ট পেলে জানতে পারবেন বলেও তিনি জানান।

এছাড়া ওই রোগীকে তার বাড়িতে পররিবারের কাছ থেকে দূরত্ব বজায় রেখে আলাদা ভাবে থাকার পাশাপাশি নিয়ম অনুযায়ী চিকিৎসা সেবা গ্রহণ করার জন্যও দিক নির্দেশনা দিয়েছেন বলে তিনি জানান।

এদিকে করোনা প্রতিরোধে বানারীপাড়া ও সীমান্তবর্তী এলাকায় পুলিশি নিরাপত্তা ব্যাবস্থা যোরদার করা হয়েছে।

এছাড়াও উপজেলা প্রশাসনের উদ্যোগে জরুরী প্রয়োজন ছাড়া এলাকার সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

এছাড়া বাহির থেকে বন্দর বাজারে আসা মালবাহী ট্রাক ও পিকাপ সহ অন্যান্য যানবাহন পৌর শহরে প্রবেশ করার সময় স্প্রে করে প্রবেশের ব্যবস্থা করেছেন।

অপরদিকে উপজেলার বিভিন্ন এলাকার স্থানীয় কতিপয় যুবক সড়কে গাছ ও তারের খুটি ফেলে জরুরী প্রয়োজনের যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে।

ফলে ওই এলঅকার ছোট বাজারে নিত্য প্রয়োজনীয় মালবাহী যানবাহন কিংবা পুলিশ প্রশাসনের পিকআপ চলাচল বিজ্ঞিনিত হচ্ছে।

এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে থানার অফিসার ইনচার্জ শিশির কুমার পাল জানিয়েছেন। ##