বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি পুলক চ্যাটার্জী বলেন, মাদারীপুরে প্রচুর প্রবাসী রয়েছে।
যারা আমাদের জেলায় অবাধে প্রবেশ করছে।
তাছাড়া মাদারীপুরের শিবপুর আমাদের জেলা থেকে বেশি দূরে নয়।
এছাড়াও দুমকিতে নারায়ণগঞ্জ থেকে আসা এক ব্যক্তি করোনায় আক্রান্ত হযে মারা গেছে।
তাছাড়া আমতলীতে আওয়ামী লীগের এক নেতাও করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে।
তার জানাযায় অনেক লোক হয়েছে এবং তার মরদেহ খোলা অবস্থায় ছিল।
আমতলী এলাকা লকডাউন করা হলেও লকডাউন করার আগে লোকজন যদি আমাদের জেলায় এসে থাকে তাহলে সেটা আমাদের জন্য দুশ্চিন্তার।
তাই বরিশাল জেলা অনতিবিলম্বে লকডাউন করা উচিৎ।

