জানা গেছে, মাদারীপুরে প্রচুর প্রবাসী থাকায় এবং পটুয়াখালী ও বরগুনায় দুইজন করোনায় আক্রান্তের মৃত্যুর পর বরিশালবাসী আতঙ্কের মধ্যে রয়েছে।
সচেতন নগরবাসীও বরিশাল জেলাকে লকডাউন করার দাবি করেছেন।
ইতোমধ্যে বরিশাল মেট্রাপলিটন পুলিশ জরুরিভিত্তিক যানবাহন ছাড়া সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে।
আর ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে কেউ বের হলে তার বিরুদ্ধেও নেয়া হচ্ছে ব্যবস্থা।
অপরদিকে এলাকাবাসীর উদ্যোগে নগরীর নাজির মহল্লা এলাকা লকডাউন করা হয়েছে।
যেটাকে সাধুবাদ জানিয়েছেন প্রশাসনের লোকজনও।
বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, এক ধরনের লকডাউন চলছে বরিশালে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটাই আমরা কঠোরভাবে পালন করছি।