• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালকে অবশ্যই লকডাউন করা দরকার-শাহ সাজেদা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১০, ২০২০, ১৮:৪৫ অপরাহ্ণ
বরিশালকে অবশ্যই লকডাউন করা দরকার-শাহ সাজেদা

বরিশালকে লকডাউন ঘোষণা করার দাবি তুলেছেন নগরীর সচেতন মহল।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ও বরিশাল বিভাগে করোনা আক্রান্ত দুইজন রোগীর মৃত্যু হওয়ায় এই দাবি আরও জোড়ালো হয়ে উঠেছে।

বরিশালে কোনো নাগরিক যেন করোনা আক্রান্ত না হয়, সেই বিষয়টিকে মাথায় রেখেই এই দাবি তোলা হচ্ছে বলে জানিয়েছেন অনেকে।

জানা গেছে, মাদারীপুরে প্রচুর প্রবাসী থাকায় এবং পটুয়াখালী ও বরগুনায় দুইজন করোনায় আক্রান্তের মৃত্যুর পর বরিশালবাসী আতঙ্কের মধ্যে রয়েছে।
সচেতন নগরবাসীও বরিশাল জেলাকে লকডাউন করার দাবি করেছেন।
ইতোমধ্যে বরিশাল মেট্রাপলিটন পুলিশ জরুরিভিত্তিক যানবাহন ছাড়া সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে।
আর ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে কেউ বের হলে তার বিরুদ্ধেও নেয়া হচ্ছে ব্যবস্থা।
অপরদিকে এলাকাবাসীর উদ্যোগে নগরীর নাজির মহল্লা এলাকা লকডাউন করা হয়েছে।
যেটাকে সাধুবাদ জানিয়েছেন প্রশাসনের লোকজনও।

বরিশাল সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপিকা শাহ সাজেদা বলেন, বরিশালকে অবশ্যই লকডাউন করা দরকার।

জনসমাগম করতে যারা দিচ্ছে সেটাও বন্ধ করা দরকার।

এদেশের মানুষ না খেয়ে মরবে না। অতএব এই এপ্রিল মাস লকডাউন অবস্থায় যেন বরিশালকে রাখা হয়।