• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বব্যাপী মৃত্যু সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১০, ২০২০, ১৭:৩৭ অপরাহ্ণ
বিশ্বব্যাপী মৃত্যু সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেল

করোনাভাইরাস মহামারীতে বিশ্বব্যাপী মৃত্যু সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে।

শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টার পর আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারে এ তথ্য জানানো হয়।

এছাড়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে আইসিইউতে রয়েছেন।

দেশটির প্রায় ৯ হাজার মানুষ মৃত্যুবরণ করেছেন।

এছাড়া চীনে ৩ হাজার ৩৩৬ জন, ইরানের ৪ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন।

আর আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

দেশটিতে ৪ লাখ ৭৭ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত।