• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আজ বরিশালের করোনা পরিস্থিতি জানবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১১, ২০২০, ১৩:১৪ অপরাহ্ণ
আজ বরিশালের করোনা পরিস্থিতি জানবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বরিশাল ও খুলনা বিভাগের জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করবেন।

আগামীকাল রবিবার (১২ এপ্রিল) সকাল ১০টায় গণভবন থেকে এ ভিডিও কনফারেন্সে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বিভিন্ন টেলিভিশন, রেডিও এবং অনলাইনে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।