• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুরে ডেকে নিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১২, ২০২০, ০৪:৪১ পূর্বাহ্ণ
পিরোজপুরে ডেকে নিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ

পিরোজপুরের কাউখালীতে জরুরি কথা আছে বলে রাস্তা থেকে বাসায় ডেকে নিয়ে ৯ম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণ করেছে প্রতিবেশী আমিনুল হক রানা।

ধর্ষক আমিনুর হক রানা (৪০) দাশেরকাঠী গ্রামের হামেদ মৃধার পুত্র।

শুক্রবার রাতেই ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে কাউখালী থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

পুলিশ ও স্কুল ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের দাশেরকাঠী গ্রামের ওই স্কুলছাত্রী শুক্রবার দুপুরের দিকে নানা বাড়ি থেকে নিজ বাড়িতে আসার সময় পথের মধ্যেই ধর্ষক রানা জরুরি কথা আছে বলে স্কুল ছাত্রীর হাত ধরে টেনে নিয়ে বাড়ির ভিতরে ফাঁকা ঘরে নিয়ে ধর্ষণ করে।

এসময় ওই শিক্ষার্থী ডাক-চিৎকার দিলে ধর্ষক তাকে ফেলে রেখে পালিয়ে যায়।

কাউখালী অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে একটি মামলা রুজু করা হয়েছে।

ভুক্তভোগী স্কুল শিক্ষার্থীকে মেডিকেল পরীক্ষার জন্য শনিবার সকালে পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আসামিকে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।