মাছ বাজার খোলা আকাশের নিচে শহর রÿা বাঁধে স্থানান্তর
জি.এম রিপন,বানারীপাড়া ঃ
বানারীপাড়ায় বন্দর বাজারে পন্য-মূল্য তালিকা না সাঁটানোর অভিযোগে দুই মুদি দোকানীকে ১০ হাজার টাকা জড়িমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রের্ট অনুপ দাস বন্দর বাজারে অভিযান চালিয়ে পণ্য তালিকা না সাঁটানোর অভিযোগে মুদি দোকানী কৃষ্ণ পাল ও বাবুল দাসকে ৫ হাজার টাকা করে জড়িমানা করেন। এসময় তিনি সকল দোকানীকে প্রত্যেকটি পন্যর মূল্য তালিকা সাঁটানোর আহবান জানান।
এদিকে একই দিন বিকেল তিন টায় বানারীপাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে বন্দর বাজারের পুরাতন মাছ বাজার স্থানান্তর করে সন্ধ্যা নদীর তীরে শহর রÿা বাঁধের ওপর খোলা আকাশের নিচে নিয়ে যাওয়া হয়েছে। ন্দর বাজার পরিচালনা পর্ষদের পদ্বাতীকার বলে সভাপতি পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল আজ মঙ্গলবার থেকে ওই সড়কের পশ্চিম পাশের ঢালে ১০ ফুট দুরত্বে একটি করে মাছ বিক্রেতা বসতে পারবেন বলে শীল নির্দেশ দিয়েছেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুলøাহ সাদীদ, বরিশাল জেলা মার্কেটিং কর্মকর্তা এ.এস.এম হাসান সারওয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা তালুকদার, বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ শিশির কুমার পাল প্রমুখ।
অপরদিকে সোমবার বরিশাল জেলা মার্কেটিং কর্মকর্তা এ.এস.এম হাসান সারওয়ার বানারীপাড়া বাজার মনিটরিং শেষে যুগান্তরকে জানান, বানারীপাড়া বন্দর বাজারের ব্যাবসায়ীরা বরিশাল জেলা সদরের সাথে সামঞ্জস্য পূর্ণ রেখে চাল, ডাল, পিঁয়াজ, রসুন, তৈল, আদা, আটা-মায়দা ও চিনি সহ অন্যান্য নিত্য পণ্যদ্রব্য পাইকারী এবং খুচরা বাজার দর প্রতিযোগীতা মূলক রয়েছে। এÿত্রে বাজার মূল্যর বিষয়ে কোন অসংগতি পাননী বলে জানান। এছাড়া তিনি বন্দর বাজার ব্যবসায়ীদের দোকানে মূল্য তালিকা প্রদর্শন সহ বিপণন বিষয়ে সকল বিধি-বিধান মেনে চলার জন্য সকলকে সতর্ক করেণ বলে জানান।