ময়মনসিংহে টিফিনের টাকায় ভিক্ষুক, সুবিধাবঞ্চিত শিশু ও কর্মহীন মানুষদের মধ্যে লাল সবুজের খাদ্য সামগ্রী বিতরণ।
বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ রেল স্টেশনে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ভিক্ষুক, সুবিধাবঞ্চিত শিশু ও কর্মহীন মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন লাল সবুজ উন্নয়ন সংঘ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি উৎস সরকার, সাধারণ সম্পাদক সৈয়দ রিফাত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন জয়, সহ সাংগঠনিক সম্পাদক বিশাল নন্দী, দপ্তর সম্পাদক অাশিকুল ইসলাম ইয়াছিন ও সদস্য অনিক।
এছাড়াও অারো উপস্থিত ছিলেন ফ্রেন্ডস এসোসিয়েশন এর সদস্য মুন ও ইমরান