• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে করোনা প্রতিরোধে মানুষকে ঘরে ফেরাতে কঠোর অবস্থানে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৬, ২০২০, ১৯:৩৫ অপরাহ্ণ
বরিশালে করোনা প্রতিরোধে মানুষকে ঘরে ফেরাতে কঠোর অবস্থানে পুলিশ

 

শামীম আহমেদ \ বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানের নির্দেশে প্রানঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে মানুষকে ঘরে ফেরাতে ডিসি খাইরুল আলমের নের্তৃত্বে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার(১৬ এপ্রিল) সকাল ১১ টায় বরিশালের রহমতপুর বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ।

অভিযান কালে উপ-পুলিশ কমিশনার(উত্তর)মোঃ খাইরুল আলম বলেছেন,বাংলাদেশে প্রানঘাতি করোনা ভাইরাস এখন আর এক যায়গায় সীমাবদ্ধনেই,এটি চারদিকে ছড়িয়ে গেছে। সেকারনে এ ভাইরাসের মোকাবেলায় এখন আমাদের আরও বেশী সতর্ক থাকতে হবে।এখন পর্যন্ত এ ভাইরাসের কোন প্রতিশেধক আবিস্কার হয়নি তাই অকারনে অযথা বাহিরে প্রবেশ না করে সবাই নিজ নিজ ঘরে অবস্থান করে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যান।

এ সময় আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(উত্তর) মোহাম্মদ আবুল কালাম আজাদ,বিমান বন্দর থানার এসি নাসরিন জাহান,অফিসার ইনচার্জ মোঃ জাহিদ বিন আলমসহ অন্যান্য