জি.এম রিপন,বানারীপাড়া
বানারীপাড়ায় করোনা প্রতিরোধে ও বন্দর বাজারে ক্রেতাদের ভীড় এড়াতে পুরাতন মাছ বাজার সন্ধ্যা নদীর তীরে স্থানান্তর করার পাশাপাশি বাজারে আসা লোকজনকে নিদৃষ্ট দূরত্ব বজায় রেখে চলাচল করার নির্দেশ দিয়েছেন পৌর মেয়র অ্যাডভোকেট সূভাষ চন্দ্র শীল।
তিনি বৃহস্পতিবার বানারীপাড়া বন্দর বাজার পরিদর্শন কালে এ নির্দেশ দেন।
এসময় পৌর মেয়র অ্যাডভোকেট সূভাষ চন্দ্র শীল বলেন, করোনা প্রতিরোধে জরুরী প্রয়োজনে বাজারে আসা ক্রেতারা প্রতিটি দোকানের সামনে সুনিদৃষ্ট দুরত্ব বজায় রেখে দাড়াবেন।
যাতে করে এক জনের সাথে অন্য ক্রেতাদের গায়ে টাচ না লাগে।
এছাড়া আপনারা এক সড়ক দিয়ে বাজারে প্রবেশ করবেন এবং প্রয়োজনীয় খাবার কিনে নিয়ে অন্য সড়ক দিয়ে বাজারের বাইরে বেড়িয়ে যাবেন।
এ সময় তিনি দোকানী ও ক্রেতাদের এ ব্যাপারে সতর্ক থাকার আহবান জানান। ##