• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

টিফিনের টাকায় কর্মহীন মানুষদের মধ্যে লাল সবুজের উপহার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২০, ০৯:৫২ পূর্বাহ্ণ
টিফিনের টাকায় কর্মহীন মানুষদের মধ্যে লাল সবুজের উপহার

উল্লাপাড়ায় টিফিনের টাকায় কর্মহীন মানুষদের মধ্যে লাল সবুজের খাদ্য সামগ্রী উপহার।
অাজ শুক্রবার সকালে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে শহরের
উল্লাপাড়া ঝিকিড়া, রামকান্ডিপুর, বোয়ালিয়া গোয়ালজানিতে কর্মহীন মানুষদের মধ্যে চাল, ডাল, অালু, পেঁয়াজ, তেল উপহার দেওয়া হয়।

গতকাল সকাল থেকে কার্যক্রমটি শুরু হয়েছে। রাতেও কয়েকজন কর্মহীন মায়ের ঘরে খাবার পৌঁছে দেন সংগঠনের সদস্যরা। অাজকেও চলছে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম।

বিভিন্ন যায়গায় খাদ্র সামগ্রী উপহার দেন লাল সবুজ উন্নয়ন সংঘ সিরাজগঞ্জ জেলা শাখার সাহিত্য বিষয়ক সম্পাদক অরিন ইসলাম ইমন, ধর্ম সম্পাদক ইমরান তালুকদার, সদস্য নাদিম মিয়া, নোমান হাসান, আজিজুল, ইমরান হাসান, শাহরিয়ার রিফাত, মহিউদ্দিন পিয়াল, মোহনা মার্জিয়া, ইব্রাহিম হোসেন, অর্পণা খাতুন, ইয়ামিন হোসেন প্রমুখ।

উল্লেখ্য, সংগঠনের সদস্যরা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী। তারা তাদের জমানো টাকা থেকে কর্মহীম মানুষদের জন্য খাদ্য সামগ্রী উপহার দেন।