• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জাহিদ ফারুক শামীম পক্ষ থেকে ২৫০পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২০, ১৩:২৫ অপরাহ্ণ
জাহিদ ফারুক শামীম পক্ষ থেকে ২৫০পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক

পানিসম্পদ প্রতিমন্ত্রী ও ব‌রিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি  পক্ষে বরিশাল নগরীর ২৩নং ওয়ার্ডে বিভিন্ন স্থানে কর্মহিন ২৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হ‌য়ে‌ছে।

শনিবার  (১৮ এ‌প্রিল) প্র‌তিমন্ত্রীর প‌ক্ষে আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন এসব অসহায় মানু‌ষের কা‌ছে ত্রাণ সামগ্রী পৌ‌ছে দেন।

এসময় উপস্থিত ছিলেন ব‌রিশাল জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোয়ারের আব্দুল্লাহ জিন্নাহ, মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন, মহানগর ছাত্রলীগের নেতা মাহাদ ও মেহেদি সহ নেতাকর্মীবৃন্দ।