সৈয়দ নূর-ই আলম,বেতাগী(বরগুনা)প্রতিনিধি:
বরগুনার বেতাগীতে চতুর্থ শ্রেণীতে পড়–য়া ১০বছর বয়সের এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৬৫ বছর বয়সের আমজেদ খাঁন নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছেন বেতাগী থানা পুলিশ। ঘটনার দিন শুক্রবার রাতেই অভিযুক্ত বৃদ্ধ আমজেদ খাঁনকে গ্রেফতার করা হয় বলে জানান বেতাগী থানার ইন্সপেক্টর(তদন্ত) মো. ফেরদৌস আলম ইমন।
অভিযুক্ত আমজেদ মোকামিয়া ইনয়নের ৮নং ওয়ার্ডের জোয়ার করুনা গ্রামের বাসিন্দা ও মৃত ওয়াজেদ আলী খাঁনের বড় ছেলে।
উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডে উত্তর করুণা গ্রামের কাওসার মাষ্টারের বাগানের মধ্যে শুক্রবার বিকাল ৫টার সময় এ ঘটনাটি ঘটে।
জানা যায়, শুক্রবার বিকেলে শিশুটি বাড়ির পাশের খালের পাড়ে ঘুরে বেড়াচ্ছিল। এসময় অভিযুক্ত আমজেদ তাকে গাছ থেকে আম পাড়ার প্রলোভন দেখিয়ে স্থানীয় কাওসার মাষ্টারের বাগানের মধ্যে ডেকে নিয়ে যায় এবং ধর্ষণ করার উদ্যেশ্যে ধস্তাধস্তি করে। এসময়ে শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন টের পেয়ে অভিযুক্ত আমজেদ পালানোর আগেই তাকে আটক করেন এবং পুলিশেকে খবর দিয়ে তাদেও নিক সোর্পদ করেন।
বেতাগী থানার এসআই গৌতম কুমার ঘোষ বলেন, দশ বছরের শিশুকে যৌন নীপিড়নের অভিযোগে অভিযুক্ত আমজেদ এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে যাহার মামলা নং ০৫-(তাং: ১৮/০৪/২০২০)। কন্যা শিশুটির ২২ ধারায় জবানবন্দি নেয়ার জন্য কোর্টে পাঠানো হয়েছে। একই সাথে অভিযুক্ত আমজেদকে জেল হাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বেতাগী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, যৌন নিপীড়নের অভিযোগে রাতেই এক বৃদ্ধকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং জেল হাজতে পাঠনো হয়েছে।