• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে তিন চি‌কিৎসকসহ ২০ জন ক‌রোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২০, ১৭:৫৯ অপরাহ্ণ
বরিশালে তিন চি‌কিৎসকসহ ২০ জন ক‌রোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার, বরিশাল 

ব‌রিশা‌লে আজ নতুন ক‌রে তিনজন ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে‌ছে। তিনজনই চি‌কিৎসক। রাত সা‌ড়ে ১০টায় জেলা প্রশাস‌নের মি‌ডিয়া সে‌লে এ তথ্য জানা‌নো হয়। তিনজনই শেবা‌চিম হাসপাতা‌লে কর্মরত আ‌ছেন।  ত‌বে চি‌কিৎস‌কের প‌রিচয় জানা‌নো হয় নি। এ তিনজন ডাক্তা‌রের সংস্প‌র্শে কারা কারা এ‌সে‌ছেন তা জানার চেস্টা করা হ‌চ্ছে ব‌লেও মি‌ডিয়া সে‌লে জানা‌নো হ‌য়ে‌ছে। এ নি‌য়ে ব‌রিশা‌লে ২০জন ক‌রোনায় আক্রান্ত হল। এর মধ্যে মুলাদী‌তে একজন মারা গে‌ছে। আক্রান্ত‌দের ম‌ধ্যে একজন নার্স ও একজন মে‌ডি‌কেল স্টু‌ডেন্ট র‌য়ে‌ছে।

উ‌ল্লেখ্য ১২ এ‌প্রিল ব‌রিশাল জেলার মে‌হে‌ন্দিগঞ্জ ও বা‌কেরগ‌ঞ্জে প্রথম ২ ক‌রোনা রো‌গী শনাক্ত হয়। এখন আক্রান্ত ২০ জ‌নের ম‌ধ্যে সব‌চে‌য়ে বে‌শি বাবুগ‌ঞ্জে ৮ জন, ব‌রিশা‌লে ৫ জন, গৌরনদী‌তে ২ জন, হিজলা ও মুলাদী‌, বা‌কেরগঞ্জ, মে‌হে‌ন্দিগ‌ঞ্জ, আ‌গৈলঝাড়ায় ১ জন ক‌রে ক‌রোনা আক্রান্ত রো‌গী শনাক্ত হ‌য়ে‌ছে।