• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কর্ণেল জাহিদ ফারুক ২৬০ পরিবারের খাদ্য সামগ্রী বিতরণ করলেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২০, ১৪:৪৯ অপরাহ্ণ
কর্ণেল জাহিদ ফারুক ২৬০ পরিবারের খাদ্য সামগ্রী বিতরণ করলেন

পানিসম্পদ প্রতিমন্ত্রী ও ব‌রিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি  পক্ষে বরিশাল নগরীর ২১নং ওয়ার্ডে বিভিন্ন স্থানে কর্মহিন ২৬০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হ‌য়ে‌ছে। রবিবার (১৯ এ‌প্রিল) প্র‌তিমন্ত্রীর প‌ক্ষে আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন এসব অসহায় মানু‌ষের কা‌ছে ত্রাণ সামগ্রী পৌ‌ছে দেন। এসময় উপস্থিত ছিলেন ব‌রিশাল জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোয়ারের আব্দুল্লাহ জিন্নাহ, ওয়ার্ড আ’লীগের  সাবেক সাংগঠনিক সম্পাদক রাজিব, মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কানুন ও মহানগর ছাত্রলীগের নেতা শোভন সহ নেতাকর্মীবৃন্দ।