টিফিনের টাকায় কর্মহীম মানুষের ঘরে লাল সবুজের খাদ্য সামগ্রী উপহার।
রবিবার দুপুরে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার
খৈচালা, আকরা সাস্তানপাড়, মধুপুর ও নিমগাছি গ্রামের কর্মহীন মানুষদের মধ্যে চাল, অাটা, ডাল, অালু, পেঁয়াজ, উপহার দেন শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ সিরাজগঞ্জ জেলা শাখা।
এসময় গ্রামের বিভিন্ন বাড়িতে গিয়ে কর্মহীন মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী উপহার দেন লাল সবুজ উন্নয়ন সংঘ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ হাসিবুল কবির, সাধারণ সম্পাদক অমিত কুমার মাহাতো, সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান নাইম, অর্থ সম্পাদক পবিত্র কুমার মাহাতো, প্রচার সম্পাদক হাবিল শেখ, সাংস্কৃতিক সম্পাদক মোঃ শামীম হাসান, ক্রিড়া সম্পাদক লিমন কুমার, সদস্য সুমন রেজা, মেহেদী হাসান, শাকিল তালুকদার।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান নাঈম মুঠোফোনে জানান, নিজেদের জমানো টিফিনের টাকায় কর্মহীন ঘর বন্দি মানুষের পাশে দাঁড়াতে পেরে খুব ভালো লাগছে। তিনি দেশের এই মহামারীতে তরুনদের এগিয়ে অাসার অনুরোধ করেন।