• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় ব‌রিশা‌লে ৯ ঘন্টা ব্যবধানে ২ যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২০, ১৩:২০ অপরাহ্ণ
করোনায় ব‌রিশা‌লে ৯ ঘন্টা ব্যবধানে ২ যুবকের মৃত্যু

ব‌রিশাল ব্যু‌রো:

বরিশালে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউ‌নি‌টে ১০ ঘন্টার ব্যবধানে দুই যুবকের মৃত্যু হয়ে‌ছে।

তারা দুজনই করোনা উপসর্গে চিকিৎসাধীন ছিলেন। রোববার বিকেলে ২৫ বছরের যে যুবকের মৃত্যু হয় তার বাড়ি জেলার মেহেন্দিগঞ্জে।

নৌকায় নৌকায় ঘুরতেন জানিয়ে পেশায় একজন বেধে ছিলেন বলে জানা গেছে।

‌বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন হাসপাতা‌লের প‌রিচালক ডা: বা‌কির হো‌সেন।

এর আগে আজ (রোববার) সকালেও আরো একজনের মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি পিরোজপুরের মঠবাড়ীয়ায়।