বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বানারীপাড়ায় স্টোক করে মৃত্যুবরণ করা বৃদ্ধা রাবেয়া বেগম’র জানাজার নামাজ সংÿিপ্ত আকারে অনুষ্ঠিত হয়েছে। করোনা প্রতিরোধে ও জনতারভীড় এড়াতে পুলিশী প্রশাসন’র কঠোর পদÿেপের কারণে সরকারী নিয়ম অনুযায়ী রোববার আছরবাদ পৌর শহরের ৬নং ওয়ার্ডের নিজ বাড়িতে এ জানাজা অনুষ্ঠিত হয়।
অপরদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে সেলিমের পরিবারকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার পাশাপাশি সরকারী ভাবে তাদেরকে খাবার পৌছে দেওয়া হয়েছে।
এব্যাপারে বানারীপাড়া প্রেস ক্লাব সংলগ্ন চা দোকানী মো.সেলিম হোসেন জানান, দু’মাস পূর্বে তার বৃদ্ধ মা রাবেয়া বেগম (৯০) মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকায় ছোট বোন হেপীর বাসায় বেড়াতে যায়। সেখানে থাকা অবস্থায় শনিবার বিকেল ৪টায় বার্ধক্য জনিত কারণে তার মা স্টোক করে করেন। পরে সেখানের ডাক্তার আবু আলম তাকে মৃত ঘোষনা করেণ (ইন্না…….রাজেউন)। পরে ওই ডাক্তারের কাছ থেকে তার মায়ের মৃত্যুর সনদ নিয়ে রোববার বিকেল ৩টায় বানারীপাড়া পৌর শহরের ৬নং ওয়ার্ডের বাসায় পৌছান। পরে আছরবাদ পুলিশ প্রশাসনের নিয়ম অনুযায়ী সরকারী ভাবে নিজ বাড়িতে জানাজা শেষে তার লাশ লারিবারীক কবরস্থানে দাফন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুলøাহ সাদীদ জানান, করোনা প্রতিরোধে ও জনতারভীড় এড়াতে চা দোকানী মো. সেলিমের বৃদ্ধ মায়ের জানাজা ইসলামী ফাউন্ডেশনের নিয়ম অনুযায়ী সরকারী ভাবে নির্ধারিত ইমাম দিয়ে সংÿিপ্ত আকারে করা হয়েছে। এছাড়া উপজেলা প্রশাসনের পÿ থেকে সেলিমের পরিবারকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার পাশাপাশি সরকারী ভাবে তাদেরকে খাবার পৌছে দেয়া হয়েছে বলেও নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুলøাহ সাদীদ জানান।
এদিকে করোনা প্রতিরোধে এক স্থানে যাতে করে অনেক বেশি লোক সমাগম না হয়, সে জন্য থানার অফিসার ইনচার্জ শিশির কুমার পাল’র নেতৃত্বে এক দল পুলিশ ওই এলাকায় আইন শৃঙ্খলা রÿায় দায়ীত্ব পালন করেছেন বলে জানান।