শাকিল আহমেদ, মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ার টিকিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দারের উদ্যোগে আজ রোববার সকালে করোনা ভাইরাসের কারণে কর্মহীন অসহায় ও দিন মজুর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিরতণ করা হয়েছে।
তিনি রোববার সকালে স্থানীয় মালিক খানের দোকান, তেতুলতলা বাজার সংলগ্ন খোলা মাঠ, কাকড়াবুনিয়া ও দধিভাংগা নামক স্থানে প্রায় দেড় হাজার লোকের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় মুক্তিযোদ্ধ জাকির হোসেন, আ’লীগ নেতা ফিরোজ আহমেদ, টিকিকাটা ইউনিয়নের আ’লীগ সাধারণ সম্পাদকসহ সকল ওয়ার্ডের সদস্যগণ উপস্থিত ছিলেন।
ইউ,পি চেয়ারম্যান রিপন জমাদ্দার জানান, তিনি ব্যক্তিগত অর্থায়নে টিকিকাটা ইউনিয়নে করোনা ভাইরাসের কারণে কর্মহীন ৬ হাজার অসহায় ও দিন মজুর পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করবেন।