বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বানারীপাড়ায় করোনা প্রতিরোধে পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলের নেতৃত্বে পৌর শহরে জনসচেতনতা মূলক প্রচার প্রচারণা অব্যাহত থাকার পাশাপাশি পৌর শহরের ২৩০টি পরীবারে খাদ্যসামগ্রী পৌছে দেয়া হয়েছে।
সেমবার এ খাদ্যসামগ্রীর পাশাপাশি বিকেলে পৌর এলাকার ২০টি পরীবারে শিশুখাদ্য পৌছে দেয়া হয়।
এব্যাপারে পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল জানান, করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে তার নেতেৃত্বে পৌর এলাকায় জনসচেতনতা মূলক প্রচার প্রচারনা অব্যাহত থাকার পাশাপাশি যাদের খাবার সংকট রয়েছে তাদের বাড়িতে খাবার পৌছে দেয়া হচ্ছে।
এছাড়াও পৌর এলাকার সকল সড়কে জিবানুনাশক ‘‘স্প্রে’’ করার পাশাপাশি জন সমাগম এড়াতে থানা পুলিশের সহায়তায় বন্দর বাজারে আসা ক্রেতাদের এক সড়ক দিয়ে প্রবেশ ও অন্য সড়ক দিয়ে বেড়িয়ে যাওয়া নিশ্চিত করেছেন।##