• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মঠবাড়িয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২০, ২০২০, ১৩:২৫ অপরাহ্ণ
মঠবাড়িয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

শাকিল আহমেদ, মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় করোনা ভাইরাসের প্রভাব মোকাবিলায় আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক ৫০০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর আজ সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষকদের মধ্যে এ সার ও বীজ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ^াস, কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, কুষি সম্প্রাসন কর্মকর্তা মাহফুজুর রহমান প্রমূখ।
উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন বলেন, খরিপ-১, ২০২০-২১ মৌসুমে উফশী আউশ আবাদ বৃদ্ধির লক্ষে প্রণোদনা (২য় পর্যায়) কর্মসূচীর আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ৫০০ জন কৃষকদের মাঝে জন প্রতি ৫ কেজি ধানের বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। পর্যায় ক্রমে উপজেলার ১৪শ’৪০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বীজ ও সার বিতরণ করা হবে।