• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে করোনা উপসর্গ নিয়ে কিশোরীর মৃত্যু : আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২০, ২০২০, ০৭:১৬ পূর্বাহ্ণ
নলছিটিতে করোনা উপসর্গ নিয়ে কিশোরীর মৃত্যু : আতঙ্ক

নলছিটি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে করোনা উপসর্গ নিয়ে নিয়ে এক কিশোরীর (১৬) মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকাল ৯টার দিকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই কিশোরীর বুকে ব্যাথা, শ্বাসকষ্ট ও কাশি ছিল বলে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মুনীবুর রহমান জুয়েল জানিয়েছেন।

তার নমুনা সংগ্রহ করে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পরীÿার জন্য পাঠানো হয়েছে।