• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেতাগীতে টিসিবি ডিলারকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২০, ২০২০, ১৫:৪০ অপরাহ্ণ
বেতাগীতে টিসিবি ডিলারকে জরিমানা

সৈয়দ নুর-ই আলম,বেতাগী(বরগুনা)প্রতিনিধি
বেতাগীতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পন্য বিক্রিতে ওজনে কম দেয়ায় টিসিবির ডিলার মো. সেলিমকে (অব: ক্যাপ্টেন) দশ হাজার টাকার আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ১৮/০৪/২০২০(সোমবার) বিকাল তিনটায় বেতাগী উপজেলার মোকামিয়া বাজারে টিসিবি পন্য বিক্রির সময় এ জরিমানা করেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রাজিব আহসান। টিসিবি’র পণ্য চিনি, ডাল ও ভোজ্য তেল বিক্রির সময় পরিমাণে ওজনে কম দেওয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় টিসিবি ডিলার মো. সেলিমকে (অব: ক্যাপ্টেন) দশ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও টিসিবি ডিলার মো. সেলিম (অব: ক্যাপ্টেন) এর বিরুদ্ধে রাতের আঁধারে টিসিবির পন্য অন্যত্র বিক্রি করার একাধিক অভিযোগ রয়েছে। জানা যায়, চলমান করোনা পরিস্থিতিতে উপজেলা প্রশাসন বিভিন্ন বাজার মনিটরিং করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে নৌবাহিনী ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজীব আহসান মোকামিয়া বাজারে এ অভিযান চালায়।
বেতাগী উপজেলার টিসিবি ডিলার মো. সেলিম (অব: ক্যাপ্টেন) বলেন, আমি উদ্দেশ্যমূলক ভাবে ওজনে কম দেইনি, ওজন পরিমাপক যন্ত্রে যান্ত্রিক ত্রুটির কারনে এমন বিড়ম্বনার সৃষ্টি হয়েছে।তবে এমন সমস্যা পরবর্তি সময়ে হবে না বলে দুঃখ প্রকাশ করেন। বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রাজিব আহসান বলেন, যেসব অসাধু ব্যবসায়ী মহামারী করোনা পরিস্থিতিতে এমন অনিয়ম করবেন তাদের বিরুদ্ধে প্রশাসনিক সকল ব্যবস্থা অব্যাহত থাকবে।