• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেতাগীতে জনমনে আতংক, নতুন আরও একজন করোনা রোগী সনাক্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২১, ২০২০, ১৫:০৭ অপরাহ্ণ
বেতাগীতে জনমনে আতংক, নতুন আরও একজন করোনা রোগী সনাক্ত

সৈয়দ নূর-ই আলম, বেতাগী (বরগুনা) প্রতিনিধি :

বরগুনার বেতাগী পৌরসভার ১নং ওয়ার্ড সংলগ্ন এলাকায় নতুন করে একজনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

এ নিয়ে উপজেলায় এ পর্যন্ত ২ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেল।এর মধ্যে গত শুক্রবার প্রথম আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেন।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেং মং বিষয়টি নিশ্চিত করেছেন।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজীব আহসান এর নির্দেশনায় ওই আক্রান্তের বাড়িটি লকডাউন করা হয়েছে।

এর আগে ১৫ এপ্রিল তিনি শ্বাসকষ্ট ও এজমা জনিত সমস্যা নিয়ে বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে সপ্তাহব্যাপী ভর্তি ছিলেন।

বেতাগী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ বিষয় বলেন, ‘গত ১৭ এপ্রিল আক্রান্ত রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকা আইইডিসিআর-এ পরীক্ষার জন্য প্রেরণ করা হয়।

আজ তার পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।

‘ তবে নতুন করে করোনা আক্রান্ত রোগী গত এক সপ্তাহ যাবৎ হাসপাতালে ভর্তি থাকায় সংশ্লিষ্ট সকলে কোয়ারেন্টাইনে যাবেন কিনা এমন প্রশ্নের উত্তরে ড. তেং মং বলেন,’ এখন পর্যন্ত উর্ধ্বতন কর্তৃপক্ষের কোন নির্দেশনা পাইনি।

নির্দেশনা পেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।