বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বানারীপাড়ায় প্রাইভেট কারের মধ্যে ৫২০ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ শিশির কুমার পাল’র নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ছোট বৈৎসর মিয়াবাড়ি জামে মসজিদের সামেনর পাকা রা¯Íার ওপর থেকে বেনাপোল থানার বুত্তিপাশা গ্রামের আঃ রইব’র ছেলে মাদক কারবারী মো. মনিরুজ্জামান (২৮) ও যশোর কোতয়ালী থানার দত্তপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মো.মেহেদী হাসান (২৬) কে ৫২০ বোতল ফেন্সিডিল ও একটি প্রাইভেট কার সহ আটক করেণ।
এ ব্যাপারে এস.আই মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে মাদক আইনে থানায় একটি মামলা দায়ের করেণ। #