• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আত্মসমর্পণকারীদেরকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দিল মঠবাড়িয়া থানা পুলিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২২, ২০২০, ১৩:২৭ অপরাহ্ণ
আত্মসমর্পণকারীদেরকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দিল মঠবাড়িয়া থানা পুলিশ

শাকিল আহমেদ, মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে থানা চত্বরে পিরোজপুর জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের পক্ষ থেকে তাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ,জ,মো.মাসুদুজ্জামান। এসময় আরও উপস্থিত ছিলেন থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল হকসহ থানার অফিসার ও পুলিশের সদস্যরা ।

আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ীরা বলেন, আমরা স্যারের নির্দেশনা মেনে অন্ধকারের পথ থেকে আলোর পথে ফিরে এসেছি। করোনা ভাইরাস আতঙ্কে কর্মহীন ঘরে ছিলাম। ঘরে খাবার নেই এ সময় এ খাদ্য সামগ্রী ও নগদ অর্থ পেয়ে আমরা খুশি।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ,জ,মো.মাসুদুজ্জামান বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে ২২ জন আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ী ও সেবনকারীর মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়। আজকে যাদের উপহার দেয়া হয়েছে তারা পুলিশের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করছে আর মাদক খাবেনা ও বিক্রিও করবে না। তাদের বর্তমানে চলার কোন পথ নেই তাই উপহার সামগ্রী প্রদান করা হয়।