• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটির উপজেলা মগড় ইউনিয়নের ৮০০ দরিদ্রের পরিবারের মাঝে চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২২, ২০২০, ১১:২১ পূর্বাহ্ণ
নলছিটির উপজেলা মগড় ইউনিয়নের ৮০০ দরিদ্রের পরিবারের মাঝে চাল বিতরণ

নলছিটি প্রতিনিধি \ করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় ঝালকাঠির নলছিটি উপজেলার মগড় ইউনিয়ন পরিষদের উদ্যোগে কর্মহীন দরিদ্র ৮০০ পরিবারের মাঝে সামাজিক দূরত্ব মেনে খাদ্য চাল বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে ১০ কেজি করে প্রতিটি পরিবারকে চাল দেওয়া হয়।

মগড় ইউনিয়নের চেয়ারম্যান মো. এনামুল হক শাহীন দরিদ্র এসব মানুষের হাতে ১০কেজি চাল তুলে দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মগড় ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোঃ কবির হোসেন, মগড় ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মাকসুদুল হক ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

বিতরন শেষে, করোনা ভাইরাস সংক্রমন রোধে দিক নির্দেশনা মূলক কথা বলে, সচেতন করে সর্তক করেদেন মগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.এনামুল হক শাহীন।

জরুরি প্রয়োজন ছাড়া অবাদে ঘোরা ফেরা করতে নিষেধ করা হয় তাদের।