• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আমতলীতে তিন’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২২, ২০২০, ১৩:৫৩ অপরাহ্ণ
আমতলীতে তিন’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন

আমতলী (বরগুনা) প্রতিনিধি
করোনা ভাইরাসের আপাদকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে কুকুয়া ইউনিয়নের তিন’শ হতদরিদ্র শ্রমজীবি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে।

সামাজিক সুরÿা বজায় রেখে বুধবার ইউএনও মনিরা পারভীন কেওয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খাদ্য সহায়তা বিতরন করেন।

জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস রোধে সরকারের নেয়া উৎকৃষ্ট সিদ্ধান্তে কর্মহীন হয়ে পরেছে উপজেলার কয়েক হাজার শ্রমজীবি মানুষ।

এ শ্রমজীবি পরিবারকে করোনা ভাইরাসের আপাদকালিন সময়ে খাদ্য সহায়তা বরাদ্দ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ শ্রমজীবি পরিবারগুলোর মধ্যে হতদরিদ্র পরিবার খুঁজে খুঁজে আমতলীর ইউএনও মনিরা পারভীন বুধবার কুকুয়া ইউনিয়নের তিন’শ পরিবারের মাঝে কেওয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে খাদ্য সামগ্রী বিতরন করেছেন।

প্রত্যেক পরিবারকে দশ কেজি চাল, এক লিটার তেল ও এক কেজি ডাল দেয়া হয়।

খাদ্য সহায়তা বিতরন কালে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান,ইউপি চেয়ারম্যান বোরহার উদ্দিন মাসুম তালুকদার ও নাজির মোঃ মজিবুর রহমান।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় সামাজিক সুরÿা বজায় রেখে উপজেলার কুকুয়া ইউনিয়নের তিন’শ হতদরিদ্র শ্রমজীবি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে।

তিনি আরো বলেন, যতদিন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থাকবে ততদিন উপজেলায় খাদ্য সহায়তা অব্যহত রাখা হবে।