বরিশাল ব্যুরো
বরিশালে ২শ অসচ্ছল সাংস্কৃতিক কর্মী ও অসহায়দের মাঝে সহায়তা প্রদান করেছে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ বরিশাল অঞ্চল এর অন্যতম সংগঠন কবিতার ক্লাশ।
কবিতার ক্লাসে শিÿার্থীদের অর্থায়নে চাল, ডাল, আলু, পিয়াজ, তেল ও সাবান বিতরন করা হয়।
বুধবার বরিশাল কলেজ মাঠে শারীরিক দূরত্ব বজায় রেখে সহায়তা সামগ্রী বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল সাংস্কৃতিক সংগঠন এর সভাপতি কাজল ঘোষ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এর সভাপতি মন্ডলীর সদস্য আজমল হোসেন লাবু, সাংবাদিক মুরাদ আহম্মেদ, সাইফুর রহমান মিরন, বাসদ এর সম্পাদক মনিষা চক্রবর্তী, উদীচী বরিশাল শাখা সম্পাদক স্নেহাংসু বিশ্বাস, বাংলাদেশ আবৃত্তি সমন্য় পরিষদ বরিশাল অঞ্চলের সাংগঠনিক সম্পাদক মারিফ আহম্মেদ বাপ্পী ও কবিতার ক্লাশ এর পরিচালক সোনিয়া আল আকসা। ##