বরিশাল ব্যুরো
করোনা ভাইরাসের বি¯Íার রোধকল্পে গৃহীত প্রতিরোধমূলকসামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও এ বিষয়ে জনসাধারণকে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বরিশাল জেলা প্রশাসনেরনেতৃত্বে সেনাবাহিনীর, পুলিশ ও র্যাবের টিম কাজ করছে। বুধবার বরিশাল মহানগরীর বিভিন্নস্থানে ২টি মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জিয়াউর রহমান ওনির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মোঃ হেলাল উদ্দিন। বরিশাল নগরীর বিভিন্ন সড়ক ও মহলøায় সরকারীনির্দেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ৭ দোকানীকে ৩১ হাজার টাকা জরিমানা ওজনসাধারনকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে বলা হয়েছে।#