• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেতাগীতে মাদ্রাসা ছাত্রীর রহস্যময় মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২২, ২০২০, ১৪:২৮ অপরাহ্ণ
বেতাগীতে মাদ্রাসা ছাত্রীর রহস্যময় মৃত্যু

সৈয়দ নূর-ই আলম, বেতাগী (বরগুনা) প্রতিনিধি :

বরগুনার বেতাগীতে মাদ্রাসায় পড়ুয়া নবম শ্রেনীর ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে নিহতের পরিবার।

এমন রহস্যময় মৃত্যুর দুই দিন অতিবাহিত হলেও উদঘাটন হয়নি রহস্য। জনমুখে বাল্যবিবাহের কোন্দলে মৃত্যু হয়েছে জানা গেলেও সঠিক মৃত্যুরহস্য এখনো উদঘটন হয়নি।

২০ এপ্রিল, সোমবার রাত সাড়ে ৭ টার সময় বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের দক্ষিণ সরিষামুড়ি গ্রামের মালেক হাওলাদারের মেয়ের ঘরের নাতনী রিপন হাওলাদারের মেয়ে মোসাঃ রিপা আক্তারের (১৮) গলায় ওড়না পেঁচিয়ে রহস্যজনক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত রিপা ছোট থেকেই তার নানা বাড়ি থেকে পড়াশোনা করতো।

১ বছর আগে একই ইউনিয়নের মধ্য সরিষামুড়ি গ্রামের চুন্নু হাওলাদারের ছেলে আসলাম হাওলাদারের সঙ্গে বিয়ে হয়। রিপা শশুরবাড়ি যেতে চাইছিলনা।

বিকালে স্বামী আসলামের সাথে কথা কাটাকাটি হয়।

রাত্র ৭ টার পরে বাড়ির সামনে খালপাড়ে রেইন্টি গাছের সাথে ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

পরিবারের লোকজন উদ্ধার করে পুলিশকে খবর দেয়।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ নিয়ে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে যায়।

তবে এখন পর্যন্ত এই মৃত্যুর রহস্য উদঘাটন করতে পারেনি থানা পুলিশ।

এ বিষেয় বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

তদন্ত চলছে। তবে মৃত্যুর সময় ভিকটিম বরগুনা সদর হাসপাতালে ছিলো তাই সদর থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।