• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কফি না দেওয়ায় স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা স্বামীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২০, ১৩:৩৫ অপরাহ্ণ
কফি না দেওয়ায় স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা স্বামীর

স্বামী এক কাপ কফি করে দিতে বলেছিলেন।

কিন্তু রান্না ঘরে অন্য কাজ থাকায় কফি করতে পারবেন না বলে জানিয়েছিলেন স্ত্রী।

সে জন্য স্ত্রীর গায়ে গরম পানি ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করেন স্বামী।

সম্প্রতি  ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরু রাজ্যের ডোড্ডাবালাপুরা এলাকায়।

জানা গেছে, ওই নারীর চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা।

তারাই তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন। তার পর বেঙ্গালুরু পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে সাহায্য চান তিনি।

পরে পুলিশের সহায়তায় হাসপাতালে পৌঁছান ওই নারী।

থানায় ফোন করে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ওই নারী বলেন কফি বানাতে অস্বীকার করায় তাঁর স্বামী গায়ে গরম পানি ঢেলে দিয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর দেহের ২০ শতাংশ পুড়ে গিয়েছে। তাঁকে স্থানীয় থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।