• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে আ.লীগের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২০, ১২:৪৪ অপরাহ্ণ
নলছিটিতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে আ.লীগের

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি \

ত্রাণ বিতরণে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপেÿা করা, দুস্থদের চাল মাপে কম দেওয়া ও বিএনপির সাবেক নেতাকর্মীদের সুবিধা প্রদানসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে ঝালকাঠির নলছিটি উপজেলার মোলøারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেনের বিরুদ্ধে।

বৃহস্পতিবার সকালে গোহাইলবাড়ি প্রাইমারি কাম সাইক্লোন শেল্টারের একটি কÿে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা।

এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মাষ্টার, আওয়ামী লীগ নেতা এনামুল হক আলম, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মাহাবুবুর রহমান সেন্টু উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে।

কর্মহীন মানুষের মুখে খাবার তুলে দিতে জনপ্রতিনিধি ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।

জনপ্রতিনিধিরা স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করার কথা থাকলেও মোলøারহাট ইউপি চেয়ারম্যান কবির হোসেন তা উপেÿা করছেন।

কোন নেতাকর্মীকে ত্রাণ বিতরণ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করছেন না।

এমনকি তালিকা করার সময়ও জানানো হয় না। নিজের ইচ্ছেমত তালিকা তৈরি করে পছন্দের লোকদের ত্রাণ দেন।

এছাড়াও বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করা লোকজনকে খাদ্যসামগ্রী দিচ্ছেন ইউপি চেয়ারম্যান।

অনেক ইউপি সদস্যরা চেয়ারম্যানের নির্দেশ মেনে প্রতিপÿের কোন মানুষকে সাহায্য সহযোগিতা করছেন না।

ইউপি চেয়ারম্যান কবির হোসেন একজন জবরদখলকারী, এক এলাকার লোকের নাম লিখে অন্য এলাকার মানুষদের চাল বিতরণ, ভাড়াটে সন্ত্রাসীদের লালনপালন, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দকে অবমূল্যায়নসহ নানা অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।

তবে এসব অভিযোগ অস্বাীকার করেছেন মোলøারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবির হোসেন।

তিনি বলেন, মিথ্যা একটি নাটক সাজিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।

আমি সব শ্রেণির মানুষকে খাদ্যসামগ্রী দিচ্ছি।