• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় ফেন্সিডিলসহ দুই কারবারীকে আটক : ৫ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২০, ০৫:৩৩ পূর্বাহ্ণ
বানারীপাড়ায় ফেন্সিডিলসহ দুই কারবারীকে আটক : ৫ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ

জি.এম রিপন,বানারীপাড়া

বানারীপাড়ায় প্রাইভেট কারে ৫২০ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক কারবারীকে আটক করার পর ৫ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

বুধবার মামলার তদন্ত কর্মকর্তা এস.আই জাকির হোসেন আদালতে এ রিমান্ড আ্েদন করেণ।

এর পূর্বে মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ শিশির কুমার পাল’র নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ছোট বৈৎসর মিয়াবাড়ি জামে মসজিদের সামেনর পাকা রা¯Íার ওপর থেকে বেনাপোল থানার বুত্তিপাশা গ্রামের আঃরইব’র ছেলে মাদক কারবারী মো. মনিরুজ্জামান (২৮) ও যশোর কোতয়ালী থানার দত্তপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মো.মেহেদী হাসান (২৬) কে ৫২০ বোতল ফেন্সিডিল ও একটি প্রাইভেট কারসহ আটক করেণ।

ওই দিন সকাল ৯ টায় এব্যাপারে এস.আই মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে ৪ জনকে নামীয় ও ১ জনকে অজ্ঞাত আসামী করে মাদক আইনে থানায় এ মামলা দায়ের করেণ।