• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বন্ধ বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : ২ লক্ষাধিক মানুষ চিকিৎস্যা সেবা থেকে বঞ্চিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২০, ১০:২৩ পূর্বাহ্ণ
বন্ধ বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : ২ লক্ষাধিক মানুষ চিকিৎস্যা সেবা থেকে বঞ্চিত

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি

কোভিড-১৯ করোনাভাইরাসে বরিশালের বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র নার্স ও স্টাফ সংক্রমিত হওয়ায় বন্ধ রয়েছে এ হাসপাতালটি।

ফলে এ উপজেলার ২ লক্ষধিক মানুষ চিকিৎস্যা সেবা থেকে বঞ্চিত।

অসুস্থ্য রোগীদের দূর্ভোগ পেরিয়ে বাবুগঞ্জ থেকে জেলা শহরে গিয়ে চিকিৎস্যা সেবা নিতে হচ্ছে।

তার উপর বর্তমান দেশের এই মহামারির সময় করোনা আক্রান্তের উপসর্গ নিয়ে পরীক্ষার জন্য যেতে হচ্ছে বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে।

যেহেতু উপজেলা সদর থেকে বরিশাল শেবাচিম হাসপাতাল প্রায় ৪০ কিলোমিটার পথ অতিক্রম করে যেতে হচ্ছে এমন পরিস্থিতিতে পরিবহন সংকট তো রয়েছেই তার উপর এই দূরত্ব অতিক্রম করে জেলা শহরে যাওয়ার পথেও জনসমাগম অতিক্রম করে যেতে হচ্ছে ফলে করোনা আক্রান্তের ঝুঁকিও বহুগুণ রেড়ে যাচ্ছে।

বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে, করোনা আক্রান্তের উপসর্গ থাকায় নমুনা পরীক্ষায় ঐ হাসপাতালের নার্স, কর্মচারী এবং রোগীর করোনাভাইরাস পজেটিভ আসায় গত ১৩ এপ্রিল সোমবার রাত ৮ টা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎস্যা সেবা বন্ধ ঘোষণা করা হয়েছে।

বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুভাষ সরকার বলেন, হাসপাতালের স্টাফদের মধ্যে করোনাভাইরাস পজেটিভ থাকায় তাদের মাধ্যমে যেন অন্যান্যরা সংক্রমিত না হয় সে লÿে হাসপাতালটির চিকিৎস্যা কার্যক্রম কয়েকদিনে জন্য বন্ধ রাখা হয়েছে।

এবং হাসপাতালের সকল স্টাফদেরকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হলে চিকিৎস্যা কার্যক্রম শুরু করা হবে।

উলেøখ্য বাবুগঞ্জে এ পর্যন্ত মোট ১১ জন করোনাভাইরাসে আক্রান্তের সংবাদ পাওয়া গেছে যাহা জেলার অন্যান্য উপজেলার থেকে অনেক বেশি।