নিজস্ব প্রতিবেদক
সাভার উপজেলার আওতাধীন আশুলিয়া থানার স্থানীয় বাসিন্দা হাবীবুল্লাহ বাহার কলেজ ছাত্রলীগের উপ-গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক “মোঃ পাভেল ইসলাম”।
স্থানীয় এক সূত্রে জানা যায়, এই করোনা বিপর্যয় মূহূর্তে ৫ সদস্যের একটি অসহায় এবং দুস্থ পরিবারের পুরো এক মাসের ব্যয়ভার তিনি বহন করবেন বলে জানিয়েছেন।
সরেজমিনে জানা যায় পরিবারটির কর্তা মাজেদুল ইসলাম পেশায় একজন ট্রাক চালক।
তার একার আয়-ই সম্বল স্ত্রীসহ তিন ছেলে মেয়ের।
সম্প্রতি করোনার তান্ডবে সারা বিশ্বের সাথে সাথে থমকে যায় মাজেদের পরিবারের আয়ের চাকা।
আর এমন সময়েই পরিবারটির পাশে এসে দাঁড়ান ছাত্রলীগ নেতা পাভেল।
এ প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “১৯৪৮ সাল হতে বর্তমান অবধি দেশের প্রত্যেকটি ক্রান্তিলগ্ন সময়ে বাংলাদেশ ছাত্রলীগ রেখে এসেছে অনন্য ভূমিকা।
সেই বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হিসেবে এমন মহামারী এর সময়ে এতোটুকু করতে পেরে আমি বেশ আনন্দিত।
আমাদের প্রত্যেকের এগিয়ে আসা ছাড়া বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা অকল্পনীয়।
আমার জন্যে দোয়া করবেন।
আমি যেন দেশ এবং দশের জন্য কাজ করে যেতে পারি।”