সৈয়দ নূর-ই আলম ,বরগুনা প্রতিনিধি:
বরগুনার বেতাগীতে বুড়ামজুমদার ইউনিয়নের গ্রামর্দ্দন গ্রামের একজন সাধারণ লোকের ফেইসবুক ষ্ট্যাটাস দেখে সেই এলাকায় বিশজন দুস্থদের জন্য খাবার পাঠালেন বেতাগীর ইউএনও মো. রাজিব আহসান। সেই খাবার নিয়ে প্রতিনিধি হিসেবে ঐ গ্রামে পৌঁছান এসিস্টেন্ট প্রোগ্রামার আরিফ হোসেন।
জানা যায় যে, উত্তর গ্রামর্দ্দন গ্রামের মো. জাকির হোসেন মল্লিক নামের এক ব্যাক্তি সামাজিক মাধ্যম ফেইসবুকে একটি ষ্ট্যাটাস দেন যে তাদের গ্রামে কিছু দুস্থ মানুষ করোনার ভয়াবহ পরিস্থিতিতে এখন পর্যন্ত কোন ধরনের সরকারি সহায়তা (ত্রান) পাননি। এমন ষ্ট্যাটাস সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরলে তা দেখে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব আহসান সেখানে স্বল্প সময়ের মধ্যে বিশজন দুস্থ মানুষের জন্য (চাল-ডাল) খাদ্য সমাগ্রী পাঠান। উত্তর গ্রামর্দ্দন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ইউএনও এর প্রতিনিধির মাধ্যমে তা বিতরণ করেন।
ফেইসবুক ষ্ট্যাটাস দেয়া এই গ্রামের বাসিন্দা মো. জাকির হোসেন মল্লিক জানান, আমার মতো সাধারন মানুষের ফেইসবুক ষ্ট্যাটাস দেখে ইউএনও রাজিব আহসান স্যার যে মূল্যায়ন করেছেন তাতে আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ও একইসাথে নিজেকে ধন্য মনে করি।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মর্কতা মো. রাজিব আহসান বলেন, গত ১৯ এপ্রিল ফেইসবুকে একটি ষ্ট্যাটাস দেখতে পাই এবং সেখানে বিশ জনের জন্য খাদ্যসামগ্রী পাঠিয়েছি।