বরিশালে দ্রব্যমূল্য বেশী রাখায় নগরীর চকের পুল এলাকার এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অবিযান চালিয়ে মোট ৭১ হাজার টাকা জরিমানা আদায় করেছে বরিশালের জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। সোমবার এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ। অভিযানে প্রসিকিউশন অফিসারের দায়িত্ব পালন ককরা বরিশাল সিটি কর্পোরেশনের স্যানিটরি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক জানান, পরিচালিত অভিযানে দ্রব্যমূল্য বেশী রাখায় চকের পুল এলাকার হাজী জাহাঙ্গীর স্টোর নামক প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া নিষেধাজ্ঞা অমান্য করে খোলা রাখায় লাইন রোড এলাকায় আর এফ এল কোম্পানীর একটি শোরুম থেকে ২০ হাজার টাকা এবং একই এলাকার একটি ইলেকট্টনিকস দোকান থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া আভিযানিক দল নগরীর কাটপট্টি, চকবাজার, পিয়াজপট্টি, বাজার রোড, বাকলার মোড়, স্বরোড,
নাজিরের পুল সদর রোড এবং কাকলীর মোড় থেকে জিলা স্কুল মোড় পর্যন্ত অভিযান পরিচালনা করেন। এসময়টাতে ব্যবসায়ীদের অধিক মুনাফা থেকে বিরত থাকা, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ বিভিন্ন আহবান জানানো হয়।