বানারীপাড়া প্রতিনিধি
বানারীপাড়ায় করোনা দূর্গত এলাকার শতাধিক অসোহায় পরীবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী ও স্থানীয় সরকার পলøী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বরিশাল-২ আসনের এমপি মো.শাহে আলম’র ব্যাক্তিগত তহবিল থেকে নগদ ১ লাখ ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে পৃথক ভাবে চাখার ইউনিয়ন পরিষদ চত্তরে ও উপজেলা পরিষদ মিলনায়তনে বরিশাল-২ আসনের এমপি মো.শাহে আলম এ উপহার সামগ্রী ও নগদ টাকার চেক বিতরণ করেণ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুলøাহ সাদীদ, ইউপি চেয়ারম্যান খিজির সরদার, উপজেলা আ’লীগের ধর্মবিষয়ক সম্পাদক অধ্যÿ মাওলানা মো.হাইয়ান, ইউনিয়ন আ’লীগ সভাপতি মালেক হালদার প্রমূখ। #