সৈয়দ নূর-ই আলম, বরগুনা প্রতিনিধি:
বরগুনার বেতাগীতে নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রনে আনার লক্ষ্যে উপজেলার বন্দর ব্যবসায়ীদের আলোচনার মাধ্যমে কড়া হুঁশিয়ারি দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার,বরগুনা(সদর সার্কেল) মো.শাহজাহান হোসেন ।
বিভিন্ন অনলাইন সহ প্রিন্ট মিডিয়ায় ‘বেতাগীর নিত্যপণ্য চাল,আদা,পেয়াঁজ সহ সকল নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম হাতের নাগালের বাইরে থাকার ব্যাপারে উল্লেখ করে সংবাদ প্রকাশিত করা হয়।
সংবাদ প্রকাশের পর প্রশাসনের নজরে আসলে আজ সোমবার দুপুরে বেতাগী থানা ক্যাম্পাসে বন্দর ব্যবসায়ীদের নিয়ে এ আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার,বরগুনা(সদর সার্কেল) মো.শাহজাহান হোসেন।
এসময়ে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.মাকসুদুর রহমান ফোরকান, পৌর মেয়র এ.বি.এম গোলাম কবির, বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. সাখাওয়াত হোসেন তপু ও ইন্সপেক্টর (তদন্ত) ফেরদৌস আলম সহ বেতাগীর উপজেলার সকল বন্দর ব্যবসায়ীবৃন্দ।
এসময়ে এএসপি শাহজাহান হোসেন বলেন, সাধারণ জনগনের সুবিধার্থে আমরা সকল ধরনের সিন্ডিকেট ভেঙ্গে দিবো।
কোন ব্যবসায়ী যদি পণ্য মজুদ করে মূল্যবৃদ্ধির পায়তারা করেন তাহলে তার বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে থাকবেন।
এবং সর্বদা ভ্রাম্যমাণ অভিযান চলবে বলে সকলকে হুঁশিয়ারি করেন।