• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হরিজনদের মাঝে জাহিদ ফারুক শামীমের খাদ্যা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৭, ২০২০, ১৩:৩৪ অপরাহ্ণ
পানিসম্পদ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি পক্ষে বরিশাল নগরীর ১৫নং ওয়ার্ডে হরিজন কলোনীর কর্মহিন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হ‌য়ে‌ছে।
সোমবার (২৭ এ‌প্রিল) প্র‌তিমন্ত্রীর প‌ক্ষে আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন এসব অসহায় মানু‌ষের কা‌ছে ত্রাণ সামগ্রী পৌ‌ছে দেন।
এসময় উপস্থিত ছিলেন ব‌রিশাল জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোয়ারের আব্দুল্লাহ জিন্নাহ, মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন, মহানগর ছাত্রলীগের নেতা মাহাদ সহ নেতাকর্মীবৃন্দ