• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কুয়াকাটায় কাউন্সিলরের ভাইয়ের নেতৃত্বে জাল চুরি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২০, ১২:০৬ অপরাহ্ণ
কুয়াকাটায় কাউন্সিলরের ভাইয়ের নেতৃত্বে জাল চুরি

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি\

কুৃয়াকাটা ফের কাউন্সিলরের ভাইয়ের নেতৃত্বে প্রায় ৩ লÿাধিক টাকার জাল ও ইজ্ঞিন চুরির ঘটনায় দুজনকে আটক করেছে মহিপুর থানা পুলিশ।

২৮ এপ্রিল মঙ্গলবার সকালে কুয়াকাটা পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা সাহজাহান মাজির বাসা থেকে চুরি হওয়া জাল উদ্ধার করে মহিপুর থানায় নিয়ে যাওয়া হয়।

এসময় চোর চক্রের দুইজনকে আটক করলেও এর মুল হোতা ইউনুচ খাঁ ও তার সহযোগিরা পালিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় জেলেদের সুত্রে জানা যায়, ২নং ওয়ার্ড কাউন্সিলর তৈয়বুর রহমান এর ভাই ইউনুচ খাঁ এর নেতৃত্বে দীর্ঘদিন পর্যন্ত সমুদ্রে মাছ শিকারের অন্তরালে জেলেদের জাল চুরি করে আসছিলো।

জেলেদের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালে ৩৯পিচ ইলিশের জাল ও দুইটি ইজ্ঞিন উদ্ধার করা হয়।

এসময় ১নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান সহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে গত ২২এপ্রিল কাউন্সিলর তৈয়বুর রহমান এর ভাই ইউনুচ খাঁন এর গাতা থেকে চোরাই ১৯পিচ চিংড়ির জাল উদ্ধার করে জেলে সংগঠন আশার আলো সমিতির সদস্যরা।

ভূক্তভোগি জেলেরা তখন পৌর মেয়রের কাছে এ জাল চুরির বিচার দেন।

এর ৫দিনের মাথায় ইউনুচ খাঁন এর নেতৃত্বে আবার জাল চুরির ঘটনা ঘটে।

ভূক্তভোগি জেলেরা বলেন, ২নং ওয়ার্ড কাউন্সিলর তৈয়বুর রহমানের ভাই ইউনুচ খাঁ (২৮), মজিদ খাঁ পুত্র বাবুল খা (২৬), আইয়ুব খাঁন এর পুত্র ইলিয়াস (২২), মোসলেম শরিফের পুত্র ইব্রাহিম মাঝী (৩৫), শাহজাহানের পুত্র দুলাল (২৭) এ জাল চুরি করে।

এদের প্রত্যেকের বাড়ি কুৃয়াকাটা পৌরসভার মেলাপাড়া ও ফাঁসিপাড়া গ্রামে।

মহিপুর থানার এস আই বেলøাল জানান,২নং ওয়ার্ডের বাসিন্দা জেলে সাহজাহান মাঝির বাড়ি থেকে ৩৯পিচ চোরাই ইলিশের জাল ও দু’টি ইজ্ঞিন উদ্ধার করা হয়েছে।

এসময় চোরকে আটক করা হয়েছে।

জেলেদের পÿ থেকে জাল চুরির একটি অভিযোগ দেয়া হয়েছে।

তদন্ত সাপেÿে জরিতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।