• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে চিকিৎসাধীন নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২০, ২১:৫০ অপরাহ্ণ
বরিশালে চিকিৎসাধীন নারীর মৃত্যু

বরিশাল শের-ই বাংলা মেডিকেলের (শেবাচিম) করোনা ইউনিটে চিকিৎসাধীন এক নারীর (২৫) মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে করোনা ইউনিটে মারা যাওয়া ওই নারীর বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জে।

হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, ২ সপ্তাহ আগে ওই নারী মেডিকেলের প্রসূতি বিভাগে ভর্তি হন।

সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে ১১ দিন আগে তিনি একটি ছেলে সন্তান জন্ম দেন।

সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার পর রক্তক্ষরণ দেখা দেওয়ায় গত ২৫ এপ্রিল তাকে ফের মেডিকেলের গাইনি বিভাগে ভর্তি করা হয়।

গত ২৬ এপ্রিল তাকে সেখান থেকে মেডিসিন বিভাগে পাঠানো হয়।

সেখানে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ থাকায় ২৮ এপ্রিল তাকে করোনা ইউনিটে স্থানান্তর করা হয়।

বুধবার সকাল থেকে তার স্বাস্থ্যের অবনতি ঘটে।

সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে করোনা ইউনিটে তার মৃত্যু হয়।

ওই নারী করোনায় আক্রান্ত ছিলেন কি না তা জানার জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে বলে জানান পরিচালক ডা. বাকির হোসেন।