• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

করোনার ছোবলে উজিরপুরে প্রথম প্রান হারালো এক মুক্তিযোদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২০, ১৪:৫৮ অপরাহ্ণ
করোনার ছোবলে উজিরপুরে প্রথম প্রান হারালো এক মুক্তিযোদ্ধা

মিজানুর রহমান রনি, উজিরপুর(বরিশাল) :

বরিশাল জেলার উজিরপুরের করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রথম ব্যক্তি হচ্ছে অব:সেনা সদেস্য ও বীর মুক্তিযোদ্বা জুলফিকার আলী মুন্সি ওরফে বকুল মুন্সী (৬০)। ২৯ এপ্রিল বুধবার দুপারে চিকিৎসাধীন অবস্থায় তার মুত্যু হলে বৃহস্পতিবার সকালে তাকে নিজ বাড়ী উজিরপুর উপজেলার শিকারপুর বন্দরস্থ মুন্ডপাশা গ্রামে নিয়ে আসেন।

মুক্তিযোদ্বা হিসেবে তাকে গার্ড অব অনার প্রধান কারা হয়।

এ সময় উপ¯িÍত ছিলেন উজিরপুর উপজেলা নিবার্হী কর্মকতা প্রনতি বিশ্বাস, মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক একে মানিক, ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন।

এরপর রাষ্ট্রীয় মর্যদায় তাকে দাফন কাজটি সম্পান্ন করা হয়।

সে ঢাকাতে নিজেদের একটি বাড়ি নির্মানের সময় গত কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হলে তাকে ঢাকার সিএমএস হাসপাতালে ভর্তি করা হলে তার করোনা পজিটিভ আসে ।

করোনা রোগে মারা যাওয়ার কারনে উজিরপুরের করোনা সেচ্ছাসেবক কাউন্সিলর বাবুল সিকদারের নেতৃত্বে ইমাম ইসমাঈল হোসেন জাহিদ ,হাফেজ মোহম্মদ শফিকুল ইসলাম, সৈয়দ রিয়াজ, ইমরান বাবু, রাকিব সিকদার ও ওসমান আলী সিকদার কবর ও দাফন সম্পান্ন করেন।

এদিকে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনতি বিশ্বাস জানিয়েছেন, “মুক্তিযোদ্বা জুলফিকার আলী মুন্সী করোনায় আক্রন্ত হয়ে ঢাকার সিএমএস হাসপাতালে মারা গেলে তাকে নিজের বাড়ি দাফনের জন্য আনাহলে তার বহনকারী এম্বুলেন্সটিতে ড্রাইভার ও পুত্র সন্তান ছিলো তারা কেউ গাড়ী থেকে নামেনি ধর্মীও বিধান অনুযায়ী তাকে দাফন করা হয়েছে উজিরপুরের করোনা সেচ্ছাসেবকরা সকল কাজ সম্পন্ন করেন।

সেকারনে ওই এলাকায় কোন লকডাউন করা হয়নি”।